Saturday, 27 March 2010

ওপেনঅফিসে বাংলা বানান পরীক্ষক

আমাদের নানা কাজে প্রায়ই কম্পিউটারে বাংলা লিখতে হয়। বাংলা যদিও আমাদের মাতৃভাষা তারপরও দেখা যায় লিখতে গেলেই নানান ভাবে ভুল হয়ে যাচ্ছে। কখনও বানানে কখনো বাক্য গঠনে। তবে বানানে ভুলই হয় সবচেয়ে বেশি। বাংলা বানানে আছে হাজারও নিয়ম, আছে হ্রস্ব ই, হ্রস্ব উ দীর্ঘ ঈ, দীর্ঘ ঊ-কার ইত্যাদির ঝামেলা।
এতো দিন কম্পিউটারে কিছু লিখতে গেলে বাংলা বানানে সবই ভুল দেখাতো, যেন বাংলায় কোন সঠিক শব্দই নেই। তবে সুখের খবর হল এখন আপনি চাইলে আপনার কম্পিউটার আপনাকে শুধুমাত্র বানান ভুল হলেই লাল কালির ঢেউ দিয়ে দেখাবে, এর  সাথে আপনি যদি চান তবে সঠিক উত্তরের জন্য একটি সাজেশন ও দিবে। আপনি ওখান থেকে আপনার কাঙ্খিত বানানটি বেছে নিতে পারবেন।
এজন্য যা করতে হবে তা হল- আপনার কম্পিউটারে ওপেনঅফিস.অর্গ ব্যবহার করতে হবে। ওপেনঅফিস .অর্গ এ বাংলা বানান পরীক্ষক এর জন্য একটি ছোট প্রোগ্রাম ওয়েব থেকে নামিয়ে নিতে হবে। যা পাওয়া যাবে

এই সাইটে। বিনামূল্যে এই সফট্ওয়ারটি আপনি নামিয়ে নিয়ে ওপেনঅফিস.অর্গ এ ইনস্টল করে নিন। ইনস্টল করতে টুল মেনু থেকে এক্সটেনশন ব্যবস্থাপক এ গিয়ে যোগ করে নিন।
tools>extention manager> এখানে যে ডায়লগ বক্স আছে তাতে আপনি নামিয়ে নেয়া সফটওয়্যারটি  add করে নিন। এবার দেখুন বাংলায় ভুল লিখলেই আপনাকে জানাচ্ছে। ওপেনঅফিস.অর্গ অন্যান্য অফিস স্যুটের মতই একটি প্রোগ্রাম যা দ্বারা আপনি অফিস প্রোগ্রামের যাবতীয় কাজই করতে পারবেন।

এছাড়া মজিলা ফায়ার ফক্স এও বাংলা বানান পরীক্ষক দিয়ে বাংলা বানান পরীক্ষা করা যাবে। এক্ষেতে  ঐ একই সাইট থেকে মজিলার জন্য  বাংলা নানান পরীক্ষক টি নামিয়ে এড অন হিসেবে ইনস্টল করে নিন।
এবার দেখুন বাংলা লেখা কত সহজ হয়ে যাচ্ছে। এই পরীক্ষকে প্রায় তিন লক্ষ শব্দ আছে যা দ্বারা সহজেই বানান শুদ্ধি করা যায়।

পিজিনের বাহ্যিক চেহারা বাংলায় রূপান্তর

পিজিনকে বাংলা ভাষায় আরম্ভ করা
আপনি যদি উইন্ডোজে পিজিন ব্যবহার করেন তবে সহজেই এর ইন্টারফেইজ বাংলায় করতে পারেন। এজন্য আপনাকে দুটি কাজ করতে হবে-
    ক. উইন্ডোজ-এর এনভায়রনমেন্ট ভেরিয়েবল পরিবর্তন করতে হবে।
    খ. উইন্ডোজের ডিসপ্লে ফন্ট বাংলা ফন্টে পরিবর্তন করতে হবে।
 ক.
1.প্রথমে My Computer আইকনটির উপর মাউসের Right Button ক্লিক করুন। সেখান থেকে Properties-এ ক্লিক করুন।
System Properties ডায়লগ বক্স দেখা যাবে।
2. System Properties ডায়লগে Advanced ট্যাবটিতে যান।
নিচের অংশে Environment Variables বোতামে ক্লিক করুন।

3.Environment Variables  ডায়লগ বক্সের System Variables অংশে New বাটনটিতে ক্লিক করুন।

4.Variable name ঘরটিতে PIDGINLANG এবং Variable value ঘরটিতে bn_bd লিখে OK বোতামে ক্লিক করুন।

5.Environment Variables ডায়লগবক্সের OK বোতাম ক্লিক করুন। System Properties ডায়লগ বক্সের OK বোতাম ক্লিক করুন।

বি.দ্র.: PIDGINlANG লেখার সময় ভাল ভাবে খেয়াল রাখতে হবে যেন সবগুলো অক্ষর ইংরেজী capital হরফে লেখা হয়।

খ.
1.ডেস্কটপের যে কোন খালি জায়গায় মাউসের ডান বোতাম ক্লিক করে প্রাসঙ্গিক মেনু থেকে Properties এ ক্লিক করুন Display Properties ডায়লগ বক্স দেখা যাবে।

2. Display Properties ডায়লগ বক্সে Appearance ট্যাবে যান।

3.Advanced বোতামে  ক্লিক করুন, Advanced Appearance  ডায়লগটি আসবে।

4.Advanced Appearance ডায়লগ থেকে Item কম্বোবক্স থেকে Active Title Bar, Icon, Inactive Title Bar, Menu, Message Box, Palette Title, Selected Items এবং ToolTip টপিকগুলো পর্যায়ক্রমে নির্বাচিত করুন।

5. Font থেকে বাংলা ফন্ট Mukti কিংবা SolaimanLipi নির্বাচন করুন।

6. Appearance ডায়লগবক্সের OK ক্লিক করুন, Display Properties ডায়লগবক্সের OK বোতাম ক্লিক করুন।
তাহলেই আপনি পিজিন এর বাহ্যিক চেহারা বাংলায় দেখতে পাবেন।

সহজেই করুন পিডিএফ (পোর্টেবল ডকুমেন্ট ফরমেট)

আমরা যারা নিয়মিত কম্পিউটারে কাজ করি তারা সবাই পিডিএফ এর সাথে পরিচিত। কম্পিউটারে কোন লেখা লিখে কাউকে দিতে গেলে বা প্রিন্ট করতে গেলে সবচেয়ে বেশি সমস্যা হয় ফন্ট নিয়ে এর পর যে সমস্যায় পড়তে হয় তা হল সফটওয়্যারের ভার্সন নিয়ে। এর সমাধান পাওয়া যায় পিডিএফ ফাইল করার মধ্য দিয়ে। কিন্তু পিডিএফ করার সফটওয়্যার পাওয়ায় এক সমস্যা। ইন্টারনেটে যেগুলো বিনামূল্যে পাওয়া যায় তার আবার মেয়াদ থাকে, মেয়াদ শেষ হলেই শুরু করে ঝামেলা। হয়ত দেখা গেল আপনার মূল্যবান ফাইলের মাঝ খানে বেরসিক এক এ্যাড দিয়ে রেখেছে পিডিএফ সফটওয়্যারের নির্মাতা প্রতিষ্ঠান।
এ সমস্যার সমাধান করা যায় অতি সহজেই। এ জন্য আপনার কম্পিউটারে থাকতে হবে ওপেনঅফিস.অর্গ এর অফিস স্যুট। এই অফিস স্যুটে ওয়ার্ড, স্পেডশিট, প্রেজেনটেশন যাই হোক না কেন সব কিছুকেই আপনি পিডিএফ করতে পারেন।
আপনি যদি আপনার ফাইলটি মাইক্রোসফট অফিস দিয়ে ও করেন তাও আপনি পিডিএফ করতে পারেন।
কিভাবে করবেন?-
১.আপনি আপনার ফাইলটি ওপেনঅফিস.অর্গের অফিস স্যুট প্রোগ্রামের সাহায্যে ওপেন করুন।

২.টুলবার থেকে  সরাসরি পিডিএফ হিসাবে ইক্সপোর্ট করুন বোতামে ক্লিক করুন।

৩.আপনার ফাইলের একটি নাম দিন এবং কোথায় সংরক্ষণ করবেন তা ঠিক করে এক্সপোর্ট বোতামে ক্লিক করুন।
দেখুন কত সহজে হয়ে গেল পিডিএফ ফাইল।

Wednesday, 24 March 2010

Flickr

This is a test post from flickr, a fancy photo sharing thing.